1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত-৪ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত-৪ " aria-hidden="true"> হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, প্রাণে বাঁচলেন চালক ও হেলপার " aria-hidden="true"> ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন " aria-hidden="true"> রংপুর বিভাগের ১৪৮ জন ভ্যাকসিনেটরের টিকাদান কার্যক্রম পুনরায় চালুর দাবি " aria-hidden="true"> লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দীনির হত্যার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু’র " aria-hidden="true"> নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত " aria-hidden="true"> শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ " aria-hidden="true"> পেকুয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১ " aria-hidden="true"> জরিমানা হলেও বন্ধ হয়নি দখলদারিত্ব, বিপদে সেনবাগের পথচারীরা " aria-hidden="true"> বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত-৪

Reporter Name
  • আপডেটের সময়: Monday, September 28, 2026,
  • 16 সময় দেখুন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত-৪
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার নিহত হয়েছেন। এ সময় আরও ছয় অটোরিকশা আরোহী গুরুত্বর আহত হন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলা বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিঘর নামক স্থানের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে নুর আমীন (৩০)। একই ইউনিয়নের গুড়িয়াটারী (ছাড়ারপাড়) গ্রামের বাসিন্দা ফাতুল হোসেন (৩৫) ও একই গ্রামের মনিরুলের ছেলে মোস্তাকিম (১৮)। পরে দুপুর ১২টার দিকে রংপুর নেওয়ার পথে বুড়িমারী বাজারের এলাকার আরও একজন মারা যায় বলে নিশ্চিত করেছেন অ্যাম্বুলেন্স চালক আনোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, প্রাণে বাঁচলেন চালক ও হেলপার

আহত ব্যক্তিরা হলেন, উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী গ্রামের দিপু (৩০), একই ইউনিয়নের মিশন (২০) আইনুল হক (৩৫), ঘুন্টি বাজারের বাদশা (৫৫) একই গ্রামের জাফর (৬০) পুলিশ ও অটোচালক সাইফুল ইসলাম (২৫)। এর মধ্যে পাচঁজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৮টার দিকে লালমনিরহাট- বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী দশচাকার একটি খালি ট্রাক পাটগ্রাম উপজেলার ঘুন্টিবাজার নামক মহাসড়কের পৌঁছালে চলন্ত ওই ট্রাকের সামনের বামদিকে একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক বুড়িমারী স্থলবন্দর বাজার থেকে ছেড়ে আসা অটোরিকশা ভ্যানকে চাপা দিয়ে পাশের দুই-তিনটি দোকান ঘরে ঢুকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আরও একজনের মৃতু ঘোষণা করেন। তাছাড়াও আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পাশের গালামাল ব্যবসায়ী আলমগীর, কালুয়া ও সার ব্যবসায়ীর তিনটি দোকান সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর পুলিশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, প্রাণে বাঁচলেন চালক ও হেলপার

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে ছয়জন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, প্রাণে বাঁচলেন চালক ও হেলপার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা
Design & Development BY: BD IT HOST