1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দেখুন

চট্টগ্রামে ঋণের বিপরীতে দেওয়া চার কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইয়াসিন আলী ও চেয়ারম্যান ইয়াকুব আলীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের চার কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের ১ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন না দুই আসামি। পরে আদালত থেকে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুনঃ  জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম

মামলার নথি অনুযায়ী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখা ২০২৩ সালের ১৭ অক্টোবর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় মামলাটি করে। এতে রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের এমডি মোহাম্মদ ইয়াসিন আলী ও চেয়ারম্যান ইয়াকুব আলীকে আসামি করা হয়। প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে ব্যাংককে চার কোটি টাকার একটি চেক দিয়েছিলেন আসামিরা। ২০২৩ সালের ২৯ আগস্ট চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। এরপর ব্যাংকের পক্ষে আইনজীবী নুসরাত আরা হীরা একই বছরের ৩ সেপ্টেম্বর আসামিদের আইনি নোটিশ পাঠান। ৭ সেপ্টেম্বর তারা নোটিশ গ্রহণ করলেও চেকের টাকা পরিশোধ করেননি। পরে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করে।

আরও পড়ুনঃ  ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল বন্ধ, বিকল্প পথে চলবে ‘জাহানাবাদ’

ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট নুসরাত আরা হীরা বলেন, মামলাটি প্রথমে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৬-এ দায়ের করা হয়। পরে বিচার নিষ্পত্তির জন্য তা ১ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ২০২৪ সালের ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত ২ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২১ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেন।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST