1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
দুবার চেষ্টা করেও ইসরাইলে ঢুকতে পারল না ইতিহাদের বিমান - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

দুবার চেষ্টা করেও ইসরাইলে ঢুকতে পারল না ইতিহাদের বিমান

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ সময় দেখুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ইসরাইলের তেল আবিবের উদ্দেশে যাত্রা করেছিল ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান। তবে গন্তব্যে পৌঁছাতে না পেরে ফিরে যেতে হয়েছে। সৌদি আরব ও বাহরাইনের আকাশপথ দিয়ে যাওয়ার দুবার চেষ্টা করেও বিমানটি যেতে পারেনি।

ইওয়াই৫৯৯ (EY599) নম্বরের ফ্লাইটটির গতিপথ পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, বিমানটি পশ্চিম দিকে যাওয়ার জন্য দুবার চেষ্টা করে। প্রথমবার সৌদি আরবের ওপর দিয়ে এবং দ্বিতীয়বার বাহরাইনের দিকে যাওয়ার চেষ্টা করে। ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, কোনো পথেই যাত্রা সম্পন্ন করতে পারেনি বিমানটি।

আরও পড়ুনঃ  ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, সৌদি আরবের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটির গতিপথ পরিবর্তন করতে হয়েছিল। বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর জন্য বিমানে পর্যাপ্ত জ্বালানি ছিল না। এ ছাড়া যাত্রা অব্যাহত রাখলে বিমানকর্মীদের দায়িত্ব পালনের সময়সীমা ও বিশ্রামসংক্রান্ত বিমান চলাচল বিধিমালা লঙ্ঘনের আশঙ্কা ছিল।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

এ পরিস্থিতিতে বিমানটিকে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে পুনরায় জ্বালানি নেওয়া অথবা আরও বড় বিমান দিয়ে সেটি প্রতিস্থাপন, পাশাপাশি নতুন ফ্লাইট ক্রু নিয়োগের পর আবার তেল আবিবের উদ্দেশে যাত্রা করার কথা জানিয়েছে ইতিহাদ।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সফর: বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি ও বাহরাইন। একই সময়ে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলারও মুখে পড়েছে সৌদি। অঞ্চলটিতে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে এ ঘটনা ঘটল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST