1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ সময় দেখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফেরানো নিয়ে আলোচনা চলছে। নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলে ফেরানোর আলোচনার মধ্যে এই নেত্রীকে নিয়েও আলোচনা চলছে। এ অবস্থায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

রুমিন ফারহানা জানান, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম

রুমিন ফারাহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’
তিনি বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

আরও পড়ুনঃ  বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০-৮৫জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়।তাদের মধ্যে ৭ জন জয়ী হন। এই সাতজনের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। রুমিন বিএনপি থেকে বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

আরও পড়ুনঃ  আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল

বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST