1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা - দৈনিক লালবার্তা

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে, তবে তা জাতীয় সংলাপ হবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

টকশোতে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগকে আলোচনায় রাখার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করেন, তাহলে সেটা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।’

আওয়ামী লীগকে আলোচনায় রাখার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, দেশে ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগ করে। শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও দলটির সমর্থন ২৫ শতাংশ ছিল বলে জরিপের তথ্য উল্লেখ করেন তিনি। রুমিনের ভাষ্য, এই বিপুলসংখ্যক মানুষকে আলোচনার বাইরে রেখে কোনো সংলাপ জাতীয় সংলাপ হতে পারে না।

আরও পড়ুনঃ  পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনার আগে দলটিকে অপরাধ স্বীকার ও অনুশোচনা করতে হবে কি না, এমন প্রসঙ্গে রুমিন বলেন, ‘আপনি তাদের টেবিলে আনেন। ন্যায়বিচার নিশ্চিত করেন।’

আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’

আরও পড়ুনঃ  সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’

দলটির বিচারের বিষয়ে রুমিন ফারহানা বলেন, অপরাধ যারা করেছে, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে আলোচনার টেবিলে এনে তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য লজ্জিত বা অনুতপ্ত কি না, তা জানতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই, আমরা যারা পলিটিশিয়ান। আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’

আরও পড়ুনঃ  জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে বহু রাজনৈতিক মত এবং পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST