1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের জন্য দুঃসংবাদ - দৈনিক লালবার্তা

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের জন্য দুঃসংবাদ

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। তবে মাঠের সাফল্যের মধ্যেও স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে দলটি। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউ জিল্যান্ড। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি ভারত। সময়ের ছাড় হিসাব করার পরও নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৭ ওভার পিছিয়ে ছিল দলটি।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের তুলনায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সর্বোচ্চ জরিমানার পরিমাণ ম্যাচ ফির ৫০ শতাংশ। সেই হিসাবে ৭ ওভার পিছিয়ে থাকায় ভারতের খেলোয়াড়দের মোট ৩৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

ভারতের ওপর এই জরিমানা আরোপ করেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। দেশটির ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অবশ্য মাঠের লড়াইয়ে জয় দিয়েই সিরিজ শেষ করেছে ভারত। শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০৯ রান সংগ্রহ করে সফরকারীরা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ইশান কিষান ও অক্ষর প্যাটেলের ৪৬ রানের দুটি ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

জবাবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৭ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ২২ রানের জয় নিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ভারত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST