1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুযোগ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগ নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, পাকুন্দিয়ায় আমন কাটা শুরু সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ কেমব্রিজ পরীক্ষায় বিশ্বসেরা ৯৮ বাংলাদেশি, ঝুলিতে ১৬৩ পুরস্কার ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুযোগ বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, পাটগ্রামের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুযোগ

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ সময় দেখুন

আরবি ভাষায় দক্ষতা অর্জনে আগ্রহীদের জন্য তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স চালু করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। মাদরাসা শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষিত নাগরিকরাও এ কোর্সে ভর্তির সুযোগ পাবেন। আগামী ৩ জানুয়ারি ২০২৭ থেকে কোর্সের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে। ভর্তির জন্য আবেদন করা যাবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৬ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীন আরবি ভাষা ইনস্টিটিউট থেকে এ-সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোর্সটির নাম ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’। এতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমান হতে হবে। তিন মাস মেয়াদি এ কোর্সে সপ্তাহে তিনদিন ক্লাস অনুষ্ঠিত হবে। রবি, সোম ও বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে। তবে প্রয়োজনে সময় পরিবর্তন হতে পারে।

আরও পড়ুনঃ  হজের কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের

প্রতিদিন দুটি করে ক্লাস এবং মাসে ২৪টি ক্লাস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষাসহ মোট ক্লাসের সংখ্যা ৭৬টি। প্রতিটি ক্লাসের ব্যাপ্তি এক ঘণ্টা। কোর্সে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

ভর্তিচ্ছুদের পূরণ করা আবেদন ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এসব কাগজপত্র ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক বরাবর জমা দিতে হবে।

আরও পড়ুনঃ  প্রতিশোধ নয়, ক্ষমাই হোক আপনার শক্তি

ভর্তি ফরম ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কমপ্লেক্সের তৃতীয় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর পাশে মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত আরবি ভাষা ইনস্টিটিউট, IF Doeny Dawat & Culture Dept. Baitul Mokarram ফেসবুক পেজ এবং ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহ করা যাবে।

কোর্সের নির্ধারিত পাঁচ হাজার টাকা সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে জমা দিতে হবে। হিসাব নম্বর ০১০৪২০০০০৬০১৯। কোর্স শুরু হওয়ার আগেই নির্ধারিত ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিশোধ নয়, ক্ষমাই হোক আপনার শক্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশে মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে ক্লাস নেওয়া হবে। কোর্স সফলভাবে সম্পন্নকারীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ দেওয়া হবে।

ভর্তি ও কোর্সসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭৩৪৬৫৬৮১৯ নম্বরে প্রশিক্ষণ সহকারী অথবা ০১৬১৬৭৬৮৪৯৬ নম্বরে ভাষা শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST