1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
কাশিমপুর কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগ নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, পাকুন্দিয়ায় আমন কাটা শুরু সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ কেমব্রিজ পরীক্ষায় বিশ্বসেরা ৯৮ বাংলাদেশি, ঝুলিতে ১৬৩ পুরস্কার ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুযোগ বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, পাটগ্রামের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কাশিমপুর কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ সময় দেখুন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারের হিমেল ভবনের নিচ তলার সেল থেকে মো. ফরহাদ (৪১) নামে ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফরহাদ টাঙ্গাইল জেলার সদর থানাধীন শালিনাপাড়া গ্রামে মৃত হাফিজ উদ্দিনের ছেলে। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার যথাসময়ে কারাগারের কয়েদিদের গণনা করে লকার করা হয়। কারাগারের হিমেল ভবনের নিচ তলায় টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষ হত্যা মামলার আসামি অর্থাৎ ডাবল হত্যা মামলায় ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ তার দুই কেস পার্টনারসহ বন্দি ছিলেন। গভীর রাতে তাকে সেলের জানালার মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগানো দেখতে পায় তার সঙ্গীরা। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

জেল সুপার বলেন, নিহতের স্বজনরা কারাগারে এসেছেন। মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারে আনা হয় ফরহাদকে। টাঙ্গাইল মডেল থানার দুটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি কারাগারে ছিলেন। তিনি প্রায় ১ বছর ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রম সমস্যাসহ কয়েকটি রোগে ভুগছিলেন। ফরহাদ একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুনঃ  সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST