1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ডলারের দর বাড়ছে - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
চলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের এআইয়ে দক্ষ হতে হবে-শিক্ষামন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের নিহত-৩ রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন ছাত্রলীগ-আ. লীগ জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে-রাশেদ খাঁন জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ডলারের দর বাড়ছে

ডলারের দর বাড়ছে

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৭ সময় দেখুন

যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের কঠোর নীতির ইঙ্গিতে বিশ্ববাজারে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। আগামী ডিসেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় ডলারের দর বাড়ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

বুধবার (১১ নভেম্বর) বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান পরিমাপকারী ডলার সূচক ০ দশমিক ২ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে সূচকটি। এর আগে মঙ্গলবার সূচকটি বেড়েছিল ০ দশমিক ৫ শতাংশ।

মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা যায়, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। খাদ্য ও আবাসন ব্যয় বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি টানা তৃতীয় মাসের মতো বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে।

লন্ডনভিত্তিক বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান মারেক্সের কর্মকর্তা ররি গ্লাস বলেন, ফেড আরও কঠোরভাবে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে পারে—এমন প্রত্যাশায় ডলারের ব্যাপক সমর্থন অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

এদিকে ডলারের বিপরীতে ইউরোর দর কিছুটা কমে ১ দশমিক ১১৪ ডলারে নেমেছে। মঙ্গলবার মুদ্রাটির দর ০ দশমিক ৫ শতাংশের বেশি কমেছিল। বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, অক্টোবরে জার্মানির মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে প্রকাশিত প্রাথমিক হিসাবেও একই তথ্য পাওয়া গিয়েছিল।

বুধবার পাউন্ডের দর ০ দশমিক ২ শতাংশ কমে ১ দশমিক ৩৩২ ডলারে নেমেছে। দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে মুদ্রাটি। সুইস ফ্রাঁর দর কমেছে ০ দশমিক ৪ শতাংশ, যা দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। জাপানি ইয়েনের দরও ০ দশমিক ১ শতাংশ কমেছে। একপর্যায়ে প্রতি ডলারের বিপরীতে ইয়েনের দর সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে ১৬০-এর কাছাকাছি চলে যায়।

তবে প্রধান ১০টি উন্নত অর্থনীতির মুদ্রার মধ্যে অস্ট্রেলীয় ডলারই একমাত্র মুদ্রা, যার বিপরীতে মার্কিন ডলারের দর কমেছে। মুদ্রাটির দর ০ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর আগে সাত মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছিল অস্ট্রেলীয় ডলার।

আরও পড়ুনঃ  প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ফেডের সুদহার নির্ধারণী কমিটির ভোটাধিকার থাকা কয়েকজন সদস্যের সাম্প্রতিক বক্তব্যে উচ্চ মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। এতে আগামী মাসে সুদের হার বাড়ানোর প্রত্যাশা আরও জোরালো হয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের বিনিয়োগকারীরা ডিসেম্বরে ফেডের সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিত ধরে নিচ্ছেন।

এমনকি আগামী মাসে ৫০ ভিত্তি পয়েন্ট সুদহার বাড়ানোর সামান্য সম্ভাবনাও দেখছেন ব্যবসায়ীরা। এলএসইজির সংকলিত তথ্য অনুযায়ী, আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট প্রায় ৭৫ ভিত্তি পয়েন্ট সুদহার বাড়তে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে।

মঙ্গলবারের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠান ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতি নিয়ে তাদের পূর্বাভাস পরিবর্তন করেছে। গোল্ডম্যান স্যাকস এখন ডিসেম্বর ও আগামী মার্চে সুদহার বাড়ানোর পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে ডয়েচে ব্যাংকের ধারণা, ডিসেম্বর, জানুয়ারি ও মার্চে সুদহার বাড়াতে পারে ফেড।

আরও পড়ুনঃ  ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

চলতি বছর এখন পর্যন্ত অস্ট্রেলীয় ডলার ও নরওয়েজীয় ক্রোন ছাড়া উন্নত অর্থনীতির অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দর বেড়েছে। সুদের হারের ব্যবধান বাড়তে থাকায় ডলারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এ ছাড়া ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বেড়েছে বলেও মনে করছেন কিছু বিশ্লেষক।

এদিকে ক্রিপ্টোকারেন্সির বাজারে বিটকয়েনের দর ০ দশমিক ১ শতাংশ কমে ৭৩ হাজার ৬৭২ দশমিক ৮ ডলারে দাঁড়িয়েছে। দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে এটি। অন্যদিকে ইথারের দর প্রায় অপরিবর্তিত থেকে ২ হাজার ৫৫ দশমিক ৫ ডলারে লেনদেন হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST