1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগ নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, পাকুন্দিয়ায় আমন কাটা শুরু সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ কেমব্রিজ পরীক্ষায় বিশ্বসেরা ৯৮ বাংলাদেশি, ঝুলিতে ১৬৩ পুরস্কার ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুযোগ বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, পাটগ্রামের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

নতুন অধিনায়ককে নেতৃত্বে রেখে দল ঘোষণা হয়েছে বাংলাদেশ নারী দলের। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির নেতৃত্ব দেবেন নাহিদা আক্তার। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভেন্যুতে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা।

মাঠে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগ্রেসদের। এরই মধ্যে নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। নারী দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান দাবি করেছেন জাতীয় দলে খেলা ক্রিকেটারদের ফিটনেসে অনেক ঘাটতি রয়েছে।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

ঢাকা পোস্টকে সারোয়ার বলছিলেন, ‘নারী দলের ক্রিকেটারদের ফিটনেসে ঘাটতি রয়েছে। তাদেরকে এটা নিয়ে আমি অনেক সময় সচেতন হতে বলেছি, যে কারণে তারা রাগও করেছে। উল্টো বলেছে আমার ব্যবহার খারাপ। ফিটনেস নিয়ে সবসময় আমি সচেতনতার কথা বলেছিলাম।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

এদিকে নারী ক্রিকেটারদের ফিটনেসে এবার আরও কঠোর হতে যাচ্ছে বিসিবি। ছেলেদের মতো মেয়েদেরও সব ধরনের পরীক্ষা দিয়েই পাস করতে হবে। ঢাকা পোস্টকে নারী বিভাগের এক কর্মকর্তা বলছিলেন, ‘এখন থেকে ফিটনেসে আরো মনোযোগ দেওয়া হবে। ছেলেরা যেভাবে পাস করে মেয়েদের ক্ষেত্রেও একই। ফিটনেসে যে দুর্বলতা রয়েছে এটার জন্যই এমনটা। টুর্নামেন্টের আগে এখন থেকে ফিটনেস পরীক্ষা হবে।’

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST