1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলের স্ত্রী ও নারী নেত্রী নাঈমা খন্দকার।

আরও পড়ুনঃ  হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

তার দ্রুত সুস্থতা, নিরাপদ যাত্রা ও সফল চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চেয়েছেন পুত্রবধূ নাঈমা খন্দকার।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে বিএনপির এই সিনিয়র নেতার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল।

ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  লালমনিরহাটের সেই ক্লিনিক সিলগালা

এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST