1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
লালমনিরহাটের সেই ক্লিনিক সিলগালা - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

লালমনিরহাটের সেই ক্লিনিক সিলগালা

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

লালমনিরহাট সদরের সাপটানা এলাকার নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে প্রসূতির মৃত্যুর তথ্য পেয়ে লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম সেই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।

এসময় ক্লিনিকের মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে উপস্থিত না পেয়ে ফোন ও বিভিন্ন মাধ্যমে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে অবশেষে সিভিল সার্জনের নির্দেশে সদর লালমনিরহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. নওশাদ আলম ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের উপস্থিতিতে নিউ অতিথি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

এর আগে সোমবার সকালে শহরের সাপটানা এলাকার ওই ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর তাকে রংপুরে নেওয়ার কথা বলা হয় বলে অভিযোগ নিহতের স্বজনদের।

আরও পড়ুনঃ  চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসায় অবহেলা, দায়িত্বহীনতা ও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। তাদের অভিযোগ, ৩৫ হাজার টাকা নিয়ে অস্ত্রপাচার করা হয়। তবে পরবর্তী সময়ে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলেও প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি।

নিহত আদরী বেগম লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষাসুর গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের জননী। সর্বশেষ অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

স্বজনদের দেওয়া তথ্যমতে, গত শনিবার প্রসবব্যথা শুরু হলে আদরী বেগমকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৪টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর অথবা অন্য কোনো ক্লিনিকে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেয়। এ সময় বিজলী নামের এক নারী তাকে শহরের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে নেওয়ার পরামর্শ দেন। পরে ওই ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST