1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১২ সময় দেখুন

ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর থেকেই এ হামলা শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান নেওয়ার পর হামলা চালানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুনঃ  পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের হাতে সময় সীমিত। নভেম্বরের শুরুর পর একটি মার্কিন বিমানবাহী রণতরির দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া চাঁদহীন রাত সামরিক অভিযান পরিচালনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে।

তবে ইরানে সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মন্ত্রিসভার কয়েকজন সদস্য মনে করছেন, সামরিক পদক্ষেপের পরিবর্তে নিষেধাজ্ঞা জোরদার এবং নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা উচিত। তাদের ধারণা, এতে একপর্যায়ে ইরান সরকারের পতন ঘটতে পারে।

আরও পড়ুনঃ  কপাল পুড়ছে নেতানিয়াহুর!

অন্যদিকে, প্রশাসনের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, নতুন করে সামরিক হামলা ছাড়া ইরান সরকারের পতনের সম্ভাবনা খুবই কম। এ কারণে তারা আরও সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুনঃ  সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

প্রতিবেদন অনুযায়ী, সামরিক প্রস্তুতি, আঞ্চলিক পরিস্থিতি এবং প্রশাসনের অভ্যন্তরীণ মতপার্থক্যের মধ্যেই ইরানে হামলার সম্ভাব্য সময় নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক কোনো ঘোষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST