1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> রংপুরের ইতিহাস লেখক রিয়াদ আনোয়ারের দাফন সম্পন্ন " aria-hidden="true"> ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের " aria-hidden="true"> হাঁটতে হয় ক্র্যাচে ভর দিয়ে, তবুও জীবিকার তাগিদে গাছের মগডালে একরামুল " aria-hidden="true"> হাঁটতে হয় ক্র্যাচে ভর দিয়ে, তবুও জীবিকার তাগিদে গাছের মগডালে একরামুল " aria-hidden="true"> পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা " aria-hidden="true"> স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট " aria-hidden="true"> ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী " aria-hidden="true"> সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা " aria-hidden="true"> নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর " aria-hidden="true"> আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 7, 2026,
  • 11 সময় দেখুন

উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি কার্যবিবরণীতে উল্লেখ করতে বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে এরিয়া সেলস ম্যানেজার

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারায় পরিষদের প্রত্যেক সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের ও সংশ্লিষ্ট এলাকার সংসদ-সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

চিঠিতে বলা হয়, নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে বিধান অনুযায়ী নিয়মিত সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। এর ফলে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী

এ অবস্থায় আইন অনুযায়ী নিয়মিতভাবে উপজেলা পরিষদের কার্যবিবরণী পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমসহ পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি উল্লেখ করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ

এছাড়া অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজের আগে ও পরে পরিস্থিতির তুলনামূলক চিত্র থাকলে তা পাশাপাশি স্থাপন করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি হার্ডকপি সচিব, স্থানীয় সরকার বিভাগ বরাবর পাঠাতে বলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST