1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত " aria-hidden="true"> গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী পসরা যে বাজারে " aria-hidden="true"> সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সেবায় চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ " aria-hidden="true"> ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা " aria-hidden="true"> দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক " aria-hidden="true"> ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ " aria-hidden="true"> সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে বাধা কাটল " aria-hidden="true"> প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর " aria-hidden="true"> লাওসে বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িকভাবে বন্ধ " aria-hidden="true"> বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 6, 2026,
  • 9 সময় দেখুন

টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর ঘোষিত তারিখ বিবেচনায় রেখে গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা যায়।

তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সদস্য ও কাকরাইল তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুবায়েরের সই করা আবেদনটি সিইসিকে জমা দেন।

আরও পড়ুনঃ  লাওসে বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িকভাবে বন্ধ

আবেদনে বলা হয়, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মেলন। বাংলাদেশ যে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান মিলনস্থলে পরিণত হয়েছে, তার নেপথ্যে রয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনা ও দ্বীনি পরিবেশ। আগামী ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি গাজীপুরের স্থানীয় সরকার নির্বাচনের সময় সূচি করার ক্ষেত্রে ইজতেমার ভাবগাম্ভীর্য, আইনশৃঙ্খলা রক্ষা ও সুবিশাল জনসমাগমের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জোর দাবি জানানো হয় আবেদনপত্রে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন ও ইজতেমার মতো বিশাল আয়োজনের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই দুই পর্বের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনের সময়সীমা সেভাবেই নির্ধারণ করা প্রয়োজন, যাতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়।

আরও পড়ুনঃ  মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

আবেদনপত্রে কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্বীনি কাজে সহায়তামূলক ভূমিকার প্রশংসা করে দেশ ও আখেরাতের কল্যাণ কামনা করা হয়। বিশ্ব ইজতেমার মতো আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন সফল করতে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST