1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রাজশাহীরতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ " aria-hidden="true"> বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের " aria-hidden="true"> মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে " aria-hidden="true"> দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী " aria-hidden="true"> সৌদিতে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী " aria-hidden="true"> ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা " aria-hidden="true"> আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ " aria-hidden="true"> রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী " aria-hidden="true"> জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল " aria-hidden="true"> রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা

রাজশাহীরতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, June 3, 2026,
  • 379 সময় দেখুন

রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে মাজহারুল ইসলাম চপল নামের এক কথিত সাংবাদিককে প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ২ জুন (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম চপল বিদিরপুর এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।
​
​মামলা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার একটি প্রতারণা মামলার (ধারা ৪২০/৪০৬) এজাহারভুক্ত আসামি চপল। বাদীর সাথে প্রতারণা করে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর বিজ্ঞ আদালত আসামি চপলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। এরপর থেকেই সে দীর্ঘদিন পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​
​অনুসন্ধানে জানা যায়, কথিত সাংবাদিক মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘ রেকর্ড রয়েছে। ২০০৮ সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় (এফআইআর নং-৭, তারিখ: ১২ অক্টোবর ২০০৮)। এছাড়া গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও ৩টি মামলা রয়েছে। এর আগে রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল।
​
​এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন
​”আসামি মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে চন্দ্রিমা থানার একটি সিআর মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। সে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। আজ বিকেলে বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও হামলার অন্যান্য মামলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতারণা মামলার বাদি পদ্মা আবাসিক এলাকার আজমিরা বেগম বলেন, প্রতারণা মাধ্যমে আমার নিকট ৭ লক্ষ টাকা নেয় মাজহারুল ইসলাম চপল। পরে আমাকে টাকা না দিয়ে চেক দেয়। এরপর টাকা চাইলে সাংবাদিক পরিচয়ে ভয় দেখায়। বাধ্য হয়ে আদালতে প্রতারণা মামলা করি। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। আজ মোহনপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। দীর্ঘদিন পলাতক ছিলো সে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST