1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী " aria-hidden="true"> ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু " aria-hidden="true"> ভিডিওতে চেহারা স্পষ্ট, তবুও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা-রাবিতে সাংবাদিকদের ওপর হামলা " aria-hidden="true"> কেনিয়ায় শিক্ষকদের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্পের ঘোষণা প্রেসিডেন্টের " aria-hidden="true"> বিলকিস এবার দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক " aria-hidden="true"> ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদনের প্রক্রিয়া যেভাবে " aria-hidden="true"> মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর " aria-hidden="true"> ‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’ " aria-hidden="true"> আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত " aria-hidden="true"> চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 5, 2026,
  • 6 সময় দেখুন

মোটরসাইকেলসহ ও গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে।

বিআরটিএর সাম্প্রতিক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়াই শুধু মূল কর ও প্রযোজ্য ফি জমা দিয়ে মোটরযানের কাগজপত্র হালনাগাদ করা যাবে। এর আওতায় ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে।

আরও পড়ুনঃ  এবার সাটুরিয়া বিএনপির ২ নেতার পদ স্থগিত

বিআরটিএ জানিয়েছে, মোটরযান মালিক ও চালকদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বকেয়া কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ফলে যাদের গাড়ি বা মোটরসাইকেলের কাগজপত্র মেয়াদোত্তীর্ণ হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

গাড়ি-বাইক বিক্রি করলেও মালিকানা বদল জরুরি

মোটরসাইকেল বা গাড়ি বিক্রির পর নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন না করলেও ঝামেলায় পড়তে পারেন পুরোনো মালিক। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী, মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ  বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

বিআরটিএ জানিয়েছে, অনেক ক্ষেত্রে গাড়ি বা মোটরসাইকেল কেনার পর নতুন মালিক মালিকানা পরিবর্তন না করেই সেটি ব্যবহার করছেন। এতে পরবর্তী সময়ে পুরোনো মালিককে কর ও অন্যান্য আর্থিক দায়ের মুখে পড়তে হচ্ছে।

মালিকানা পরিবর্তন না হলে সংশ্লিষ্ট মোটরযানের জন্য নির্ধারিত অগ্রিম আয়কর এবং প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জের দায় পুরোনো মালিকের ওপর পড়তে পারে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইনেই করা যাচ্ছে মালিকানা পরিবর্তনের আবেদন

মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করতে অনলাইন সেবাও চালু রেখেছে বিআরটিএ। বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় আবেদন ও ফি পরিশোধের সুবিধা রয়েছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার প্রয়োজনীয় ফরম, ফি জমার রশিদ এবং মোটরযানের সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST