1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজই সতর্ক হোন ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর… আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী নীলাভ মিম, চোখ ফেরানো দায়!

ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

বহুল আলোচিত ছবি ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’-এর প্রদর্শনী বন্ধ করা এবং এর সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি তুলেছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ছবিতে রাবণ চরিত্রের উপস্থাপন এবং ধর্মীয় ও ঐতিহাসিক তথ্যের কথিত বিকৃতি নিয়ে এই তীব্র আপত্তি জানিয়েছে সংগঠনটি।

ভিএইচপির সাধারণ সম্পাদক বজরং লাল বাগরা এবং আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার অভিযোগ করেছেন, ছবিতে রাবণকে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি দলিত, শোষিত ও বঞ্চিতদের মুক্তির দূত এবং তাদের কল্যাণে কাজ করছেন।

আরও পড়ুনঃ  নীলাভ মিম, চোখ ফেরানো দায়!

পিটিআই-কে দেওয়া বক্তব্যে বজরং লাল বাগরা বলেন, রাবণ অত্যন্ত বিদ্বান, শক্তিশালী ও ভক্ত ছিলেন ঠিকই, কিন্তু অত্যাচারী হওয়ার কারণে তিনি ছিলেন অনৈতিক। রামায়ণের প্রতিটি সংস্করণেই এটি স্পষ্ট।

তার মতে, সিনেমায় রাবণকে এভাবে মহিমান্বিত করার মাধ্যমে একটি রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে, যা হিন্দু সমাজের অনুভূতিতে আঘাত হেনেছে। অলোক কুমারও একই সুরে রাবণের এমন উপস্থাপনাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন।

ভিএইচপি নেতাদের দাবি, ছবির গল্প থেকে রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাতা অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে ভগবান রামের বন্ধুত্ব এবং কেবতের ভক্তি ও রামের আচরণ।

আরও পড়ুনঃ  লোকগান নিয়ে ব্যতিক্রম আয়োজনে গাইলেন ছয় শিল্পী

অলোক কুমারের মতে, এই ঘটনাগুলো সামাজিক সম্প্রীতি এবং জাতপাত ও স্পর্শ-অস্পর্শের ঊর্ধ্বে ভালোবাসার বন্ধনকেই তুলে ধরে। বজরং লাল বাগরা বলেন, ঋষি-সাধুদের যজ্ঞ ও গুরুকুল রক্ষা করে সমাজের শত্রুদের বিনাশ করার যে মহান লক্ষ্য ভগবান রামের ছিল, ছবিতে সেটিকে কেবল স্ত্রীর অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত লড়াই হিসেবে দেখানো হয়েছে।

ভিএইচপির এই দাবির আগেই বি আর চোপড়ার ‘মহাভারত’ খ্যাত অভিনেতা নীতীশ ভরদ্বাজ ছবিটির চরিত্রায়ন নিয়ে সমালোচনা করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভগবান রামের উপস্থাপন নিয়ে আপত্তি তুলে বলেছিলেন, রামকে একদম সাধারণ ও ভাবলেশহীন মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, যা রামের ‘মর্যাদা’র সঙ্গে যায় না।

আরও পড়ুনঃ  লোকগান নিয়ে ব্যতিক্রম আয়োজনে গাইলেন ছয় শিল্পী

দুই পর্বের এই মহাকাব্যিক ছবির প্রথম কিস্তি গত ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST