1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী " aria-hidden="true"> ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু " aria-hidden="true"> ভিডিওতে চেহারা স্পষ্ট, তবুও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা-রাবিতে সাংবাদিকদের ওপর হামলা " aria-hidden="true"> কেনিয়ায় শিক্ষকদের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্পের ঘোষণা প্রেসিডেন্টের " aria-hidden="true"> বিলকিস এবার দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক " aria-hidden="true"> ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদনের প্রক্রিয়া যেভাবে " aria-hidden="true"> মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর " aria-hidden="true"> ‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’ " aria-hidden="true"> আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত " aria-hidden="true"> চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 5, 2026,
  • 27 সময় দেখুন

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন, তাই এই বিক্ষোভ করছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের

অটোচালকদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকায় অটোরিকশা চার্জ দিতে পারছেন না তারা। এতে গাড়ি চালাতে না পেরে আয়-রোজগারও বন্ধ হওয়ার অবস্থা দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  ১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। আশপাশের সড়কেও যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

অটোরিকশাচালকরা বলেন, তারা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে জীবিকা নির্বাহ করেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন। বর্তমানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অটোরিকশাচালকরা বিক্ষোভ করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST