1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পে ফিক্সেশন করতে যেসব তথ্য লাগবে সরকারি চাকরিজীবীদের - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ " aria-hidden="true"> প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী " aria-hidden="true"> প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ " aria-hidden="true"> মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। " aria-hidden="true"> এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য " aria-hidden="true"> পুলিশে বড় রদবদল " aria-hidden="true"> এলপি গ্যাসের দাম আরও বাড়ছে, ঘোষণা আসছে " aria-hidden="true"> আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল " aria-hidden="true"> পে ফিক্সেশন করতে যেসব তথ্য লাগবে সরকারি চাকরিজীবীদের " aria-hidden="true"> রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পে ফিক্সেশন করতে যেসব তথ্য লাগবে সরকারি চাকরিজীবীদের

Reporter Name
  • আপডেটের সময়: Sunday, October 4, 2026,
  • 4 সময় দেখুন

নতুন বেতনকাঠামোয় কত টাকা বেতন পাবেন এবং অক্টোবরের বেতনের সঙ্গে কত টাকা বকেয়া মিলবে এখন সরকারি চাকরিজীবীদের বড় প্রশ্ন সেটি। নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কাজ শুরু হচ্ছে সোমবার (৫ অক্টোবর)। আইবাস প্লাস প্লাসের নির্ধারিত মডিউলে অনলাইনে চাকরিসংক্রান্ত তথ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২০ অক্টোবরের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর পে ফিক্সেশন শেষ করার নির্দেশ দিয়েছে। তবে শুধু বর্তমান বেতনের তথ্য দিলেই হবে না; আগের বেতন নির্ধারণ, পদোন্নতি, বদলি, সময় স্কেল, সিলেকশন গ্রেড ও উচ্চতর গ্রেডসহ চাকরির বিভিন্ন তথ্য সঠিকভাবে দিতে হবে।

আরও পড়ুনঃ  ঢাকার কমিটিগুলো পুনর্গঠনে সতর্ক বিএনপি, নেতৃত্বে অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও বিবেচনায়

পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখ, বর্তমান পদবি ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতনের তথ্য প্রস্তুত রাখতে হবে।

একই সঙ্গে আগের বেতন নির্ধারণ, পদোন্নতি, বদলি, সময় স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেডসংক্রান্ত অফিস আদেশ ও প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখতে হবে। আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত মোবাইল নম্বরও সচল থাকতে হবে।

কর্তৃপক্ষ বলছে, কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে নতুন বেতন নির্ধারণে জটিলতা হতে পারে। একই সঙ্গে বকেয়া বা এরিয়ার পাওনার হিসাবেও এর প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল

অনলাইনে তথ্য পূরণ করে আবেদন জমা দিলেই পে ফিক্সেশন শেষ হবে না। সংশ্লিষ্ট বেতন ও হিসাব পরিশোধ কর্মকর্তার কার্যালয় চাকরির নথির সঙ্গে অনলাইনে দেওয়া তথ্য মিলিয়ে দেখবে। তথ্য সঠিক থাকলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

অনুমোদনের পর আইবাস প্লাস প্লাস থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি বিশেষ যাচাই নম্বর তৈরি হবে। এরপর চাকরির নথিতে ওই যাচাই নম্বর ও নতুন নির্ধারিত বেতন লিপিবদ্ধ করা হবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পে ফিক্সেশন শেষ হওয়ার পর নতুন মূল বেতনের ভিত্তিতে অক্টোবরের বেতন বিল তৈরি হবে। একই সঙ্গে নতুন ও পুরোনো বেতনের পার্থক্য হিসাব করে প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার নির্ধারণ করা হবে।

তবে সবার বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন, নতুন কাঠামোয় নির্ধারিত বেতন এবং বেতন কার্যকর হওয়ার তারিখসহ বিভিন্ন বিষয়ের ওপর বকেয়ার পরিমাণ নির্ভর করবে। তাই পে ফিক্সেশনের সময় চাকরির আগের ইতিহাস ও সংশ্লিষ্ট সব নথির তথ্য সঠিকভাবে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা
Design & Development BY: BD IT HOST