1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
নওগাঁয় চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৫১৭ মোবাইল - দৈনিক লালবার্তা

নওগাঁয় চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৫১৭ মোবাইল

Reporter Name
  • আপডেটের সময়: Sunday, November 1, 2026,
  • 8 সময় দেখুন

নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি এবং ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- মান্দা উপজেলার রঘুনাথপুর এলাকার আরিফ হোসেন (৩০), মহাদেবপুর উপজেলার শেরপুর কুড়ালিপাড়া এলাকার মোশাররফ (৩৩), বদলগাছী উপজেলার শিলং (২৩) এবং একই উপজেলার আরাফাত (২৩)। অন্যদিকে ভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নর্দগ্রাম এলাকার মো. সালাম (৪৮) ও তার ছেলে মো. নয়ন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, মান্দা থানা এলাকায় মাদকের বড় ধরনের মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেনের বাসায় অভিযান চালিয়ে স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য থেকে নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে মোশাররফকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে মোশারফের দেওয়া তথ্যের ভিত্তিতে বদলগাছী থেকে আরও দুই সহযোগী শিলং ও আরাফাতকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সবমিলিয়ে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ, সিসিটিভিতে মিলল নতুন তথ্য

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর বাহাদুর নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন, মধু বিক্রির কথা বলে প্রতারক চক্র নওগাঁ শহরের গোস্তহাটি থেকে তার একমাত্র আয়ের উৎস ভ্যানটি ভাড়া নেয়। এরপর চালককে কৌশলে সরিয়ে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে নাটোর থেকে চোরাই ভ্যানসহ চোর চক্রের মূলহোতা সালাম ও তার ছেলেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেফতার

পুলিশ সুপার আরও জানান, গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট ৫১৭টি হারানো বা মিসিং মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST