1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
দ্বিতীয় বিয়ে করায় ইমাম খুন, সেই ঘাতক স্ত্রী কারাগারে - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন " aria-hidden="true"> সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির " aria-hidden="true"> মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন " aria-hidden="true"> সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার " aria-hidden="true"> জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী " aria-hidden="true"> তারা ফের সক্রিয়, করছে সরকারি অর্থ লুটপাট " aria-hidden="true"> বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের " aria-hidden="true"> অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা " aria-hidden="true"> এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ " aria-hidden="true"> ব্যবসা করতে ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে

দ্বিতীয় বিয়ে করায় ইমাম খুন, সেই ঘাতক স্ত্রী কারাগারে

জকিগঞ্জের খবর ডেস্কঃ
  • আপডেটের সময়: Wednesday, October 23, 2024,
  • 261 সময় দেখুন

সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমিন নামের এক ইমাম খুন হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় একমাত্র আসামি ইমামের প্রথম স্ত্রী ঘাতক নাদিয়া বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) নিহত রুহুল আমিনের বাবা শহীদুর রহমান বাদী হয়ে নাদিয়া বেগমকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে আসামিকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার বিকেল ৫ টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা খাটের নিচ থেকে ইমাম রুহুল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘাতক স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করা হয়। পরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।
তিনি জানান, শুক্রবার রাতে স্বামী রুহুল আমীনকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেন। পরবর্তীতে অচেতন অবস্থায় পড়লে ওড়না দিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

নিহত রুহুল আমিন গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি গোলাপগঞ্জের হিলালপুরে একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST