1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ডিআরইউ সদস্যদের ২৬টি সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত " aria-hidden="true"> গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী পসরা যে বাজারে " aria-hidden="true"> সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সেবায় চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ " aria-hidden="true"> ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা " aria-hidden="true"> দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক " aria-hidden="true"> ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ " aria-hidden="true"> সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে বাধা কাটল " aria-hidden="true"> প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর " aria-hidden="true"> লাওসে বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িকভাবে বন্ধ " aria-hidden="true"> বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

ডিআরইউ সদস্যদের ২৬টি সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 6, 2026,
  • 10 সময় দেখুন

জেড-আর মানিক:-

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিকদের সেরা প্রতিবেদনগুলোকে স্বীকৃতি দিতে এবার ২৬টি পুরস্কার দেবে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ নামে এ পুরস্কারে প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও—দুই মাধ্যমে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবীর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগদ ও ডিআরইউ যৌথভাবে এ ঘোষণা দেয়।

আয়োজকেরা জানান, পুরস্কারের জন্য ডিআরইউর সদস্যরা ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন জমা দিতে পারবেন। প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।

জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বছরের সেরা প্রতিবেদন নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক। এ বছর
ডিআরইউ সদস্যদের প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশন-রেডিও-দুই ভাগে বিষয়ভিত্তিক ২৬টি ক্যাটাগরিতে ২৬টি সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রিন্ট-অনলাইন বিভাগে ১৫টি এবং টেলিভিশন-রেডিও বিভাগে ১১টি পুরস্কার দেওয়া হবে।

প্রিন্ট-অনলাইন বিভাগে যে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে :

আরও পড়ুনঃ  সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

১. মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি
২. শিক্ষা—(এই পুরস্কারটি রাষ্ট্রপতির সৌজন্যে দেওয়া হবে)।
৩. স্বাস্থ্য
৪. বিদ্যুৎ ও জ্বালানি
৫. আর্থিক খাত— (এর মধ্যে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত)
৬. অপরাধ ও আইনশৃঙ্খলা
৭. আর্থিক অন্তর্ভুক্তি
৮. রাজনীতি, শাসন, বিচার ও নির্বাচন কমিশন
৯. ক্রীড়া
১০. কৃষি ও পরিবেশ
১১. নারী, শিশু ও মানবাধিকার
১২. সুশাসন ও দুর্নীতি— (এটি অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক ক্যাটাগরি)
১৩. নগরের সমস্যা ও সম্ভাবনা
১৪. বৈদেশিক সম্পর্ক, কূটনীতি ও জনশক্তি—(বিশেষ করে জনশক্তি রপ্তানি, বিদেশগমন এবং এ-সংক্রান্ত নানা সমস্যা ও সম্ভাবনা)
১৫. সামগ্রিক অর্থনীতি

টেলিভিশন ও রেডিও বিভাগের জন্য যে ১১টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে :

১. শিক্ষা
২. স্বাস্থ্য ও সেবা
৩. বিদ্যুৎ ও জ্বালানি
৪. আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতি
৫. অপরাধ ও আইনশৃঙ্খলা
৬. আর্থিক অন্তর্ভুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৭. রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন
৮. ক্রীড়া
৯. কৃষি ও পরিবেশ
১০. নারী, শিশু, মানবাধিকার ও সুশাসন
১১. বিশেষ ক্যাটাগরি—(অনুসন্ধানী সাংবাদিকতা)

আরও পড়ুনঃ  বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ সম্মেলনে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূঁইয়া বলেন, দেশের সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। দেশীয় মোবাইল আর্থিক সেবা হিসেবে এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে তারা আনন্দিত।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা এবং নিয়ম-নীতির বিষয়ে রাষ্ট্রের একটি চোখ হিসেবে কাজ করেন। আরও ভালো ও সমৃদ্ধ সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য বরাবরের মতো এবারও আমরা এই পুরস্কারের সঙ্গে রয়েছি।’

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা প্রতিবেদনের জন্য সাংবাদিকদের সম্মানিত করার এই আয়োজন দেশের সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক প্রক্রিয়া। ডিআরইউ প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এ দায়িত্ব পালন করে আসছে। এ ধরনের উদ্যোগের ইতিবাচক প্রভাব সাংবাদিকতার ওপর পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনের সঙ্গে অংশীদার হিসেবে রয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। অল্প সময়ের মধ্যেই দেশীয় এ সেবা ডিজিটাল লেনদেনের খাতে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে।

আরও পড়ুনঃ  মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।

তিনি বলেন, ‘এ বছরসহ মোট তিনটি অ্যাওয়ার্ড আয়োজনে ডিআরইউর সঙ্গে কাজ করেছে নগদ। দেশের সাংবাদিকতাকে আরও বেশি উৎসাহিত করতে দেশীয় সেবা নগদের নিরলস এই প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ ও স্বাগত জানাই।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ-ডিআরইউ অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদসহ ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নেতারা, সদস্য এবং নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগদ ২০২১ সালে প্রথমবারের মতো ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর ২০২৫ সালে এবং এবার ২০২৬ সালে তৃতীয়বারের মতো এ আয়োজনের অংশীদার হয়েছে প্রতিষ্ঠানটি। সাংবাদিকদের ভালো প্রতিবেদনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দেশের সাংবাদিকতার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানায় নগদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST