1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
‘জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন হাসিনা ফিরছেন কিনা’ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

‘জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন হাসিনা ফিরছেন কিনা’

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ সময় দেখুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের সূত্র ধরে রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা আর দেশে ফিরছেন না। তার মতে, ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না।

আরও পড়ুনঃ  ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এসব মন্তব্য করেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য দেওয়া হলো-

‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান যে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যেকোনো নাগরিক তার নিজ দেশে যেতে পারেন, তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়! এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরতে পারবে। আর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নোত্তর শুনে মনে হলো যে, ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য ফেরত পাঠাবে না। অর্থাৎ শেখ হাসিনা যে, বাংলাদেশে ফিরছে না, রনধীর জয়সওয়াল এটা মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।’

আরও পড়ুনঃ  ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST