1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জকিগঞ্জে মদ-গাঁজা ও নগদ দেড় হাজার টাকাসহ ১ জন আটক - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন " aria-hidden="true"> রংপুর বিভাগের ১৪৮ জন ভ্যাকসিনেটরের টিকাদান কার্যক্রম পুনরায় চালুর দাবি " aria-hidden="true"> লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দীনির হত্যার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু’র " aria-hidden="true"> নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত " aria-hidden="true"> শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ " aria-hidden="true"> পেকুয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১ " aria-hidden="true"> জরিমানা হলেও বন্ধ হয়নি দখলদারিত্ব, বিপদে সেনবাগের পথচারীরা " aria-hidden="true"> বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। " aria-hidden="true"> সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান " aria-hidden="true"> নারায়ণগঞ্জ আইন কলেজের একাডেমিক ভবনের প্রত্যাশা।

জকিগঞ্জে মদ-গাঁজা ও নগদ দেড় হাজার টাকাসহ ১ জন আটক

আহসান হাবীব লায়েকঃ
  • আপডেটের সময়: Saturday, October 26, 2024,
  • 387 সময় দেখুন

জকিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি ২৩ বোতল মদ, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা সহ একজনকে আটক করা হয়েছে। আটক মোঃ সাবু মিয়া তালুকদার উর্ফে কালা (৩৭) জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের হাঁড়িকান্দি গ্রামের তেরা মিয়ার ছেলে।

শনিবার (২৬ অক্টোবর) বিকাল পৌনে ২টায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত এসএম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক কালা’র নিজ বসতঘর থেকে তা উদ্ধার করেন।

অভিযানে অংশ নেন জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন সহ একদল পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার (এসআই) মফিদুল হক সজল জানান, মাদক উদ্ধারের বিষয়ে সিলেট রেঞ্জের মান্যবর সিলেট জেলার নবাগত পুলিশ সুপার জনাব. মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের কড়া দিকনির্দেশনা রয়েছে। বিধায় জকিগঞ্জ থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান চলমান থাকবে। মাদক উদ্ধারে তিনি জকিগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

মোঃ সাবু মিয়া তালুকদার উর্ফে কালাকে গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা
Design & Development BY: BD IT HOST