1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান... - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩১ বার ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময় ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮ ডিসেম্বরে সত্যিই কি ফিরতে চান শেখ হাসিনা? নাহিদ ইসলামকে আইনি নোটিশ শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর ইস্যুতে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা-পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলোচনা করে দ্রুতই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী শ্রমিক আন্দোলনে বাইরের শক্তি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পাঁয়তারা করছে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান…

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

কক্সবাজারের চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। পরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ১৪টি মোটরসাইকেল।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে-সংলগ্ন উলুবুনিয়া বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

মঙ্গলবার (৪ নভেম্বর) গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, ইমতিয়াজ আহম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিহাস উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জেলহত্যা দিবস পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী সেখানে সমবেত হয়েছেন। সেখানে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশে গোপন বৈঠক চলছিল।

আরও পড়ুনঃ  জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান

পুলিশ জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীদের একটি অংশ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার এবং ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নতুন দায়িত্ব পেলেন ইশরাক

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST