1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহত হয়নি।

আরও পড়ুনঃ  শেষমেশ বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। ফাহিম রহমান খান পাঠান মোবাইলে বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি আসছিল। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররাই ঘটিয়েছে ।এই অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।

আরও পড়ুনঃ  সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST