1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল " aria-hidden="true"> রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা " aria-hidden="true"> রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী " aria-hidden="true"> ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’ " aria-hidden="true"> বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক " aria-hidden="true"> ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ " aria-hidden="true"> বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স " aria-hidden="true"> তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী " aria-hidden="true"> আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী " aria-hidden="true"> জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 12, 2026,
  • 9 সময় দেখুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নেও সরকারের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  সরানো হচ্ছে সচিবালয়

ব্যাংককে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করা, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে সরকার। এসব সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই-রাষ্ট্রপতি

নতুন ঋণচুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। তবে ঋণের পরিমাণ, চুক্তির শর্ত এবং অর্থ ছাড়ের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনঃ  ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

এসব বিষয় চলমান আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
এদিকে, আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৬ সালের বার্ষিক সম্মেলন ১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থনৈতিক নীতিনির্ধারকেরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST