1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
নীলাভ মিম, চোখ ফেরানো দায়! চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে তিন বছরে ১০৫ প্রাণহানি, গেটম্যান নেই ৫৬ ক্রসিংয়ে সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ এক মাসে জ্বালানি তেলের দাম ১৪ শতাংশ কমেছে নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার পবিত্র রমজান শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি এক প্রতিবেদনে এ কথা জানায়।

সে প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো হিসাব করে এ তথ্য জানিয়েছে। তবে চূড়ান্ত তারিখ পুরোপুরি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাবে চলে। তাই প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালের রমজান আগের বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবি হবে। পরদিন থেকে শুরু হবে রোজা। চাঁদ না দেখা গেলে তারিখ বদলে যাবে।

রমজান মাস হয় ২৯ বা ৩০ দিনের। শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতর নির্ভর করে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে।

রমজান ইসলামী বর্ষপঞ্জির নবম মাস। মুসলমানদের কাছে এ মাস অত্যন্ত পবিত্র। কারণ এই মাসেই মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হয়। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থাকেন। তারা নামাজ, তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ জোর দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST