1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন ১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ সময় দেখুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।

উপদেষ্টা জাহেদ বলেন, ‘ডিসেম্বর নিয়ে যেহেতু আলোচনা রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে তাদের গ্রেফতার করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এটা তাদের রুটিন কাজ।’

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’

তিনি বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে, তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে।’

ভারতের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পালটানো যায়, কিন্তু প্রতিবেশী পালটানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পালটাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের পজিটিভলি এনগেজ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।’

আরও পড়ুনঃ  পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তিনি বলেন, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তার এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সুতরাং তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী

উপদেষ্টা জাহেদ আরও বলেন, ভারত তাকে জোর করে প্রত্যর্পণ করবে, ব্যাপারটা এরকম না। শেখ হাসিনা বলছে আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক—সুতরাং দুটো মিলে গেল। তাহলে এই দায় তো ওই সরকারের (ভারত) ওপর পড়ছে না। আর তার প্রত্যর্পণে আর কোনো আইনি ব্যারিয়ার আছে বলেও আমি মনে করি না।

তিনি বলেন, শেখ হাসিনা খুব সহজ একটা বুদ্ধি আছে। ভারতকে বলতে পারেন আমাকে তুমি প্রত্যর্পণ করে দাও বাংলাদেশের হাতে। ব্যাস হয়ে গেল। তারপর দেখা যাক আমরা আসলে কি চাই না চাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST