1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সৌদিতে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ " aria-hidden="true"> বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের " aria-hidden="true"> মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে " aria-hidden="true"> দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী " aria-hidden="true"> সৌদিতে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী " aria-hidden="true"> ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা " aria-hidden="true"> আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ " aria-hidden="true"> রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী " aria-hidden="true"> জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল " aria-hidden="true"> রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা

সৌদিতে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 13, 2026,
  • 8 সময় দেখুন

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক থাকার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী নারী হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুনঃ  নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই-রাষ্ট্রপতি

আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবে হামলার ঘটনায় আহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের যেকোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক

বিভিন্ন এজেন্সির ভিসা প্রতারণার বিষয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ৫২টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এসব ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রিক্রুটিং এজেন্সির পাশাপাশি অনেক ট্রাভেল এজেন্সিও এখন বিদেশে শ্রমিক পাঠাচ্ছে, যা তাদের কাজ নয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি স্তরে অনলাইন পদ্ধতি চালু করা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST