1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা ‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’ ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

এক সময় ঢাকার অপরাধ জগতে ত্রাসের নাম ছিল শেখ আসলাম, যাকে সবাই ‘সুইডেন আসলাম’ নামেই বেশি চেনে। অবশেষে সেই আলোচিত ব্যক্তি ধরা পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।

রোববার (২২ নভেম্বর) গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই ইমিগ্রেশন পুলিশের জালে আটকা পড়েন তিনি।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। সুইডেন আসলামকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য দেশ ছাড়তে চেয়েছিলেন। তবে তার গন্তব্য মালয়েশিয়া ছিল।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ১৫০ টাকা চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাত, যুবকের মৃত্যু

এই কর্মকর্তারা বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত। আমরা বিষয়টি যাচাই করছি।

আরও পড়ুনঃ  ‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

তিনি বলেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।

চারদিকে যখন তাকে ধরার জন্য পুলিশের জোর তৎপরতা চলছে, ঠিক তখনই সুইডেন আসলাম দেশ ছেড়ে পালানোর ফন্দি এঁটেছিলেন। নানা অভিযোগের চাপে কোণঠাসা হয়েই হয়তো এমন পথ বেছে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ  শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হয়ে প্রায় ১৯ বছর কারাভোগ করেন আসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST