1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ সময় দেখুন

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

আরও পড়ুনঃ  একমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠির প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞপ্তি অনুযায়ী— আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির পাঠ্যসূচি অনুযায়ী ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর।

বিষয়ভিত্তিক মানবণ্টনে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে রাখা হয়েছে ১৫ নম্বর।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়, হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির

পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে দেশের কোনো সরকারি-বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ মিলবে না।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি

উল্লেখ্য, এরই মধ্যে মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নেওয়া যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST