1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী " aria-hidden="true"> ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু " aria-hidden="true"> ভিডিওতে চেহারা স্পষ্ট, তবুও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা-রাবিতে সাংবাদিকদের ওপর হামলা " aria-hidden="true"> কেনিয়ায় শিক্ষকদের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্পের ঘোষণা প্রেসিডেন্টের " aria-hidden="true"> বিলকিস এবার দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক " aria-hidden="true"> ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদনের প্রক্রিয়া যেভাবে " aria-hidden="true"> মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর " aria-hidden="true"> ‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’ " aria-hidden="true"> আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত " aria-hidden="true"> চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 5, 2026,
  • 12 সময় দেখুন

একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে শুধুমাত্র বিরোধিতার স্বার্থে নয়, বরং গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে উল্লেখ করে বলেন, এই যাত্রা এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুনঃ  মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

ডেপুটি স্পিকার বলেন, সংসদ বা আইনসভা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সর্বোচ্চ প্রতিষ্ঠান। ফলে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং সরকার ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

বাংলাদেশের আর্থসামাজিক ও সামগ্রিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

বৈঠকে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিক দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস বা সেরা অভিজ্ঞতাগুলো বিনিময়ের ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, বাংলাদেশ পার্লামেন্টের মতোই মন্টেনিগ্রোর পার্লামেন্টও এককক্ষ বিশিষ্ট এবং তাদের মোট সংসদ সদস্য ৮১ জন।

তিনি দুই দেশের আইনসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, সংসদীয় চর্চা বিনিময় এবং ফ্রেন্ডশিপ বাড়াতে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ বা সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের তীব্র অভিপ্রায় ব্যক্ত করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্টেনিগ্রো পার্লামেন্টের এই প্রস্তাবে অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  বিলকিস এবার দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

সাক্ষাৎকালে মন্টেনিগ্রোর সংসদ সদস্য আরও উল্লেখ করেন যে, তাদের দেশের সংসদীয় কমিটিগুলো অত্যন্ত শক্তিশালী এবং এগুলো সরকারের নির্বাহী বিভাগের সার্বিক কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST