1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ " aria-hidden="true"> বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের " aria-hidden="true"> মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে " aria-hidden="true"> দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী " aria-hidden="true"> সৌদিতে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী " aria-hidden="true"> ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা " aria-hidden="true"> আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ " aria-hidden="true"> রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী " aria-hidden="true"> জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল " aria-hidden="true"> রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা

দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 12, 2026,
  • 15 সময় দেখুন

নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন এলাকায় এসটিএস সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নিরাপত্তা সরঞ্জাম প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

আরও পড়ুনঃ  রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন নিরলস পরিশ্রম করে নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করেন। তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো সবার দায়িত্ব। পরিচ্ছন্নতাকর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে পুরো ঢাকা শহর অপরিচ্ছন্ন হয়ে পড়বে। এতে জনস্বাস্থ্য ও নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়বে।

আবদুস সালাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কর্মীদের উৎসাহিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাসাবাড়ি ও দোকানপাটের সামনে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও বর্জ্য ব্যবস্থাপনা বা পরিচ্ছন্নতাসংক্রান্ত সমস্যা দেখা দিলে সিটি করপোরেশনকে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিচ্ছন্নতার সঙ্গে জনস্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই পরিচ্ছন্নতাকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব হিসেবে না দেখে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত অভ্যাস ও সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরকে সবুজ রাখতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি

আরও পড়ুনঃ  রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, আসুন- এ ঢাকাকে নিজের শহর হিসেবে বিবেচনা করি। আপনি আমি বদলালে ঢাকা শহরও বদলে যাবে। আমরা সবাই মিলে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার চেষ্টা করি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা, ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST