1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ট্রাম্প-পুতিন-জিনপিং বৈঠকে বসছেন চীনে - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

ট্রাম্প-পুতিন-জিনপিং বৈঠকে বসছেন চীনে

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ সময় দেখুন

বিশ্বের ক্ষমতাধর তিন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে হবে এই বৈঠক।

আরও পড়ুনঃ  বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন।

আরও পড়ুনঃ  ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

হোয়াইট হাউসের দাবি, পারমাণবিক অস্ত্রের বিপজ্জনক বিস্তার কমানো এই আলোচনার অন্যতম এজেন্ডা। সেই সঙ্গে উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে প্রতিবেদনে ওঠে এসেছে।

আরও পড়ুনঃ  ডলারের দর বাড়ছে

২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে এবার হবে দুইদিনের এপিইসি শীর্ষ সম্মেলন। ত্রিপাক্ষিক আলোচনা ছাড়াও একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST