1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে- ত্রাণমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে- ত্রাণমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬০ সময় দেখুন

জেড-আর মানিকঃ-

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে। এটি যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র, যাতে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  তারেক-এরদোয়ান বৈঠক: সামরিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধানসহ কৌশলগত সম্পর্কে নতুন সম্ভাবনা

মন্ত্রী বলেন, এখন শতকরা ১৫-২০ জন যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ায় প্রতিবছর ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। যুবকদের ধ্বংসের ষড়যন্ত্র। আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারি।

আরও পড়ুনঃ  রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনে মূল্য পরিশোধের সুযোগ

তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক-এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলে জানান আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, এখন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। অনেক শিক্ষককে নির্যাতনও করা হয়েছে। আমরা নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতায় পিছিয়ে গেছি। এসব অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ও থানার ওসি মতিউর রহমান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST