1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত " aria-hidden="true"> গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী পসরা যে বাজারে " aria-hidden="true"> সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সেবায় চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ " aria-hidden="true"> ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা " aria-hidden="true"> দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক " aria-hidden="true"> ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ " aria-hidden="true"> সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে বাধা কাটল " aria-hidden="true"> প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর " aria-hidden="true"> লাওসে বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িকভাবে বন্ধ " aria-hidden="true"> বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 6, 2026,
  • 7 সময় দেখুন

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো-আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে।

আরও পড়ুনঃ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাশাপাশি ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও নতুন বই যুক্ত করা হবে।

’মন্ত্রী বলেন, ‘উচ্চমাধ্যমিকে আসন অনুপাতে যোগ্য প্রার্থীর সংখ্যা কম রয়েছে। তাই এবার ভর্তি প্রক্রিয়ায় বিড়ম্বনা দেখা দিয়েছে।

নবাব ফয়জুন্নেছাকে পাঠ্যপুস্তকে যুক্ত করার বিষয়ে কাজ চলছে।’

এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেকটাই কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।’

আরও পড়ুনঃ  বোমা হামলার হুমকি : ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার

তিনি বলেন, ‘সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

আরও পড়ুনঃ  প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।

প্রতিযোগিতায় দেশের সবকটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST