1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন ১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬ সময় দেখুন

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। এ জন্য বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি, এমনটাই জানাচ্ছে রয়টার্স। তার এই ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, বিজয় দিবসে দেশে ফেরার কথা বলে শেখ হাসিনা নিজের পরিকল্পনার দুর্বলতাই প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এসব কথা বলেন। তিনি লিখেছেন, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বিমান চেয়ে শেখ হাসিনা ডিসেম্বরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বাকি থাকা অনিশ্চয়তাও দূর করে দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘১৬ ডিসেম্বর তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশি কর্তৃপক্ষকে একটি বিমান পাঠানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা ডিসেম্বরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যতটুকু অনিশ্চয়তা বাকি ছিল, তা দূর করে দিয়েছেন।’

শফিকুলের মতে, বাংলাদেশ আবারও শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ। তবে পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞ শ্রীধারা দত্তের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, নয়াদিল্লি কখনোই তাকে প্রত্যর্পণ করবে না।

আরও পড়ুনঃ  জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

তিনি বলেন, ‘বাংলাদেশ আবারও ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন দণ্ডিত অপরাধী তিনি। তবে পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞ শ্রীধারা দত্ত যেমনটি বলেছেন, নয়াদিল্লি কখনোই তাকে প্রত্যর্পণ করবে না।’

১৬ ডিসেম্বর তারিখ বেছে নেওয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন শফিকুল। তার ভাষায়, ‘তার তারিখ বেছে নেওয়াই প্রমাণ করে, এই আহ্বান নিছকই একটি ব্লাফ। আমাদের ইতিহাসের সবচেয়ে পবিত্র দিন বিজয় দিবসে তাকে দেশে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না।’

শফিকুল মনে করেন, হাসিনার এই ঘোষণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা করা সহজ হয়েছে। কারণ, এখন তারা একটি নির্দিষ্ট দিনকে সামনে রেখে প্রস্তুতি নিতে পারবে। রাজনৈতিক দলগুলোকে ওই দিন ঘিরে রাজপথে নিজেদের কর্মসূচি সাজাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা

তার ভাষ্য, ‘এই ঘোষণার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য বিষয়টি আরও সহজ হয়ে গেছে। কারণ, এখন তারা একটি নির্দিষ্ট দিনকে সামনে রেখে তাদের তৎপরতা চালাতে পারবে। রাজনৈতিক দলগুলোকে বিশেষভাবে ওই দিনকে কেন্দ্র করে রাজপথে কর্মসূচি সাজাতে হবে।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন শফিকুল। তার মতে, ডিসেম্বরজুড়ে একই মাত্রায় রাজনৈতিক তৎপরতা ধরে রাখা দলটির জন্য কঠিন হবে। তবে ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে বিক্ষোভ এবং বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বাকি দিনগুলোতে দলটির তৎপরতা কম থাকতে পারে বলেও মনে করেন শফিকুল।

তার কথা, ‘এমনকি আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষেও পুরো ডিসেম্বরজুড়ে নিজেদের তৎপরতা ধরে রাখা কঠিন হবে। ১৫ ও ১৬ ডিসেম্বর তারা রাজপথে বিক্ষোভ এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কর্মসূচি নিয়ে আবারও চেষ্টা চালাতে পারে। তবে ডিসেম্বরের বাকি দিনগুলো তাদের কাছে তেমন আকর্ষণীয় মনে হবে না।’

আরও পড়ুনঃ  ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান চেয়েছেন তিনি। দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণার ঘটনা এবারই প্রথম।

এদিকে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST