1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সেবায় চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> রংপুরের ইতিহাস লেখক রিয়াদ আনোয়ারের দাফন সম্পন্ন " aria-hidden="true"> ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের " aria-hidden="true"> হাঁটতে হয় ক্র্যাচে ভর দিয়ে, তবুও জীবিকার তাগিদে গাছের মগডালে একরামুল " aria-hidden="true"> হাঁটতে হয় ক্র্যাচে ভর দিয়ে, তবুও জীবিকার তাগিদে গাছের মগডালে একরামুল " aria-hidden="true"> পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা " aria-hidden="true"> স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট " aria-hidden="true"> ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী " aria-hidden="true"> সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা " aria-hidden="true"> নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর " aria-hidden="true"> আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সেবায় চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 6, 2026,
  • 18 সময় দেখুন

দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে ২২ জেলায় প্রতিষ্ঠা করা হচ্ছে ‘শিশু স্বর্গ’। চলতি অর্থবছরের মধ্যেই এসব ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এসব কেন্দ্রে আক্রান্ত শিশুদের সমন্বিত চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত বলে একটি গবেষণায় দেখা গেছে। কিন্তু দেশের শীর্ষস্থানীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বহির্বিভাগে গত বছর মাত্র ৩ হাজার ৩০০ শিশু চিকিৎসা নিতে পেরেছে। এর ফলে আক্রান্ত এই বিপুলসংখ্যক শিশু এখনো চিকিৎসার আওতার বাইরে রয়েছে।

আরও পড়ুনঃ  নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

ডা. মুহিত বলেন, পরিবারের সীমাবদ্ধতা ও সামাজিক বাস্তবতার কারণে অনেক শিশু অন্ধকার ঘরে লুকিয়ে থাকে। রাষ্ট্র হিসেবে আমরা এসব শিশুর অধিকার ও মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে চাই।

তিনি বলেন, সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে ২২টি জেলায় ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠা করা হচ্ছে। এর পাশাপাশি রাজধানীর কড়াইল বস্তিতে সরকারি উদ্যোগে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটিভিত্তিক প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শিশুদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST