1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা-স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মুশফিক ‘শৃঙ্খলা ও নিষ্ঠার কারণে মানুষের আস্থার জায়গা সেনাবাহিনী’-জালাল উদ্দিন আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় হাসপাতালে-স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য; ৯ মাসে ৮২ হাজার গাছ-ডিএনসিসি

লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

জেড-আর মানিক, নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেটের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৭২ সময় দেখুন

লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

​গত শুক্রবার ফজরের নামাজের পর মুফতি শফিউল্লাহ মাক্কীর আম বয়ানের মধ্য দিয়ে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।

​ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালমনিরহাটের ৪৫টি ইউনিয়ন ছাড়াও আশপাশের কুড়িগ্রাম ও রংপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এতে সমবেত হয়েছেন। প্রথম দিনে ঢাকার কাকরাইলসহ শীর্ষ মুরুব্বিরা আত্মশুদ্ধি, দ্বীনের দাওয়াত, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং বিশ্ব ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বয়ান করেন। অংশগ্রহণকারীরা জানান, ইজতেমা শেষে মুসল্লিরা তিন দিন ও ৪০ দিনের জামাতে দ্বীনের দাওয়াতে বের হবেন এবং বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার

​ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি লালমনিরহাট পৌরসভা কর্তৃপক্ষ সুপেয় পানি ও ওজুখানার ব্যবস্থা করেছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কর্মী নিয়োগ করেছে; মুসল্লিরাও নিজ উদ্যোগে পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

​আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে জানানো হয়, আখেরি মোনাজাতে লালমনিরহাটের স্থানীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু অংশগ্রহণের কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST