1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
লাওসে বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িকভাবে বন্ধ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত " aria-hidden="true"> গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী পসরা যে বাজারে " aria-hidden="true"> সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সেবায় চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ " aria-hidden="true"> ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা " aria-hidden="true"> দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক " aria-hidden="true"> ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ " aria-hidden="true"> সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে বাধা কাটল " aria-hidden="true"> প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর " aria-hidden="true"> লাওসে বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িকভাবে বন্ধ " aria-hidden="true"> বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

লাওসে বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িকভাবে বন্ধ

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 6, 2026,
  • 11 সময় দেখুন

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন এবং শ্রমিক শ্রেণির প্রবেশ ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে লাওস।

এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে না যেতে বাংলাদেশিদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া ও ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক শ্রেণির ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

লাওস সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এ স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, লাওসে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধের পাশাপাশি ওয়ার্ক পারমিট ও প্রবেশ ভিসা ইস্যু স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

এ অবস্থায় দেশটিতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং কোনো ধরনের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে ভুয়া ভিসা, চাকরির প্রস্তাব কিংবা অননুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার জন্য সতর্ক করেছে মন্ত্রণালয়।

সম্ভাব্য কর্মীদের কোনো চাকরির প্রস্তাব বা ভিসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি সূত্রের মাধ্যমে তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

এদিকে লাওসের এ সিদ্ধান্তের প্রেক্ষাপটে বাংলাদেশ ও লাওসের শ্রমবাজার সহযোগিতা নিয়েও নতুন করে আলোচনা সামনে এসেছে। গত আগস্টে দুই দেশের মধ্যে প্রথম পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার বিষয়ে একটি শ্রম সহযোগিতা সমঝোতার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছিল। একই বৈঠকে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের ভিসা-সংক্রান্ত জটিলতা সহজ করার অনুরোধও জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST