1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’ - দৈনিক লালবার্তা

‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দেখুন

বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতাগুলোতে দেশপ্রেম চাপিয়ে দেওয়ার সমালোচনা করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। তার দাবি, সুন্দরী প্রতিযোগিতায় নারীর সৌন্দর্যের পাশাপাশি জাতীয়তাবাদী আবেগ যুক্ত করে মানুষের স্বাভাবিক নারীপ্রেমকে বিভক্তিমূলক দেশপ্রেমের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ফাহাম আব্দুস সালাম। পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন, ‘বাংলাদেশিদের কোনো সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না। নারীপ্রেম কম-দেশপ্রেম চাগায় উঠে বেশি।’

আরও পড়ুনঃ  শেষ হলো ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

তিনি ব্যঙ্গ করে বলেন, ‘এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে একজন ছেলে সবচেয়ে সুন্দরী মেয়েকে ভালোবেসে ফেলতে পারবে না; বরং ভালোবাসতে হবে বাংলাদেশের পতাকাকে। সুন্দরীদের মধ্যে লাল-সবুজ পতাকা আঁকা মেয়েটিকে ভোট দেওয়াই যেন দায়িত্ব হয়ে দাঁড়ায়। সুন্দরী প্রতিযোগিতার ভোট চাওয়ার বিষয়টিও ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘তারপর দুগ্গা এসএমএস দিন বলে ভিক্ষা করবে।’

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা

ফাহাম আব্দুস সালামের ভাষ্য, ‘ছেলেরা সাধারণত কোনো সুন্দরী মেয়ের দেশ, জাতি বা ধর্ম বিবেচনা না করেই তাকে ভালোবাসতে পারে। নারীপ্রেমের এই অসাম্প্রদায়িক প্রবণতার মধ্যে সুন্দরী প্রতিযোগিতাগুলো বিভক্তিমূলক দেশপ্রেম ও ঔচিত্যবোধ ঢুকিয়ে দিয়েছে।’

আরও পড়ুনঃ  দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

তিনি অভিযোগ করেন, ‘এ ধরনের আয়োজন ছেলেদের হৃদয়কে কলুষিত করেছে। পোস্টের শেষাংশে সমাজের নিম্নবিত্ত শ্রেণিকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তিনি লেখেন, ‘গরীবরা এমনিভাবে সব কিছুর এসেন্স ধ্বংস করে দেয়।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST