1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা-স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মুশফিক ‘শৃঙ্খলা ও নিষ্ঠার কারণে মানুষের আস্থার জায়গা সেনাবাহিনী’-জালাল উদ্দিন আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় হাসপাতালে-স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য; ৯ মাসে ৮২ হাজার গাছ-ডিএনসিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জেড-আর মানিক, নিজস্ব প্রতিবেদকঃ-
  • আপডেটের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ সময় দেখুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুনঃ  শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে — ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে : দুলু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের।

সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন— বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

আরও পড়ুনঃ  ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন— শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST