1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত " aria-hidden="true"> গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী পসরা যে বাজারে " aria-hidden="true"> সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সেবায় চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ " aria-hidden="true"> ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা " aria-hidden="true"> দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক " aria-hidden="true"> ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ " aria-hidden="true"> সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে বাধা কাটল " aria-hidden="true"> প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর " aria-hidden="true"> লাওসে বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িকভাবে বন্ধ " aria-hidden="true"> বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 5, 2026,
  • 9 সময় দেখুন

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মসজিদের এক মোয়াজ্জিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

আহত মোয়াজ্জিনের নাম সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন সৈয়দ ইসলাম। আজান চলাকালে হঠাৎ তার কণ্ঠ থেমে যায়। এতে আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা মসজিদে গিয়ে মেঝেতে সৈয়দ ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ভিডিওতে চেহারা স্পষ্ট, তবুও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা-রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

পরে স্থানীয়রা তাকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, আহত ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি নিয়ে প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে। আহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  এবার সাটুরিয়া বিএনপির ২ নেতার পদ স্থগিত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST