1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রংপুর বিভাগের ১৪৮ জন ভ্যাকসিনেটরের টিকাদান কার্যক্রম পুনরায় চালুর দাবি - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ " aria-hidden="true"> বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের " aria-hidden="true"> মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে " aria-hidden="true"> দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী " aria-hidden="true"> সৌদিতে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী " aria-hidden="true"> ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা " aria-hidden="true"> আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ " aria-hidden="true"> রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী " aria-hidden="true"> জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল " aria-hidden="true"> রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা

রংপুর বিভাগের ১৪৮ জন ভ্যাকসিনেটরের টিকাদান কার্যক্রম পুনরায় চালুর দাবি

Reporter Name
  • আপডেটের সময়: Saturday, August 29, 2026,
  • 236 সময় দেখুন

বিষয়: রংপুর বিভাগের ১৪৮ জন ভ্যাকসিনেটরের টিকাদান কার্যক্রম পুনরায় চালু, চাকরিতে পুনর্বহাল এবং অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী স্থায়ীকরন/আত্তীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমরা রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ১৪৮ জন ভ্যাকসিনেটর। আমরা ২০২০ সাল থেকে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আওতায় ‘মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (MHV)’ হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছি। পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের বিজ্ঞপ্তি ও নির্দেশনা অনুযায়ী নির্বাচিত হয়ে দৈনিক ভাতা ভিত্তিতে ভ্যাকসিনেটর হিসেবে মা ও শিশু স্বাস্থ্য এবং ইপিআই টিকাদান কার্যক্রমে দায়িত্ব পালন করেছি।

২০২৫ সালের ২৩ জুন তারিখে দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগপত্রের ভিত্তিতে রংপুর বিভাগের সাত জেলার মোট ১৪৮ জন ভ্যাকসিনেটর নিয়োগপ্রাপ্ত হয়ে নিয়মিতভাবে ইপিআই টিকাদান কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করি। দুঃখের বিষয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং আমরা কর্মহীন হয়ে পড়ি। দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বর্তমানে আমরা মানসিক ও আর্থিক সংকটের মধ্যে রয়েছি।

অতএব, মহোদয়ের নিকট আমাদের বিনীত আবেদন—

১। অতি দ্রুত যথাযথ ভিত্তিতে টিকাদান কার্যক্রম চালু সুনির্দিষ্ট রূপে রংপুর বিভাগের ১৪৮ জন ভ্যাকসিনেটরকে স্বপদে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা।

২। আমাদের দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও টিকাদান কার্যক্রমের অভিজ্ঞতা বিবেচনা করে স্থায়ী চাকরি/চাকরি আউটসোর্সিং অথবা উপযুক্ত পদে সংস্থানের ব্যবস্থা করা।

৩। ভবিষ্যতে ভ্যাকসিনেটরের পদে জনবল নিয়োগের ক্ষেত্রে পূর্বে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ ভ্যাকসিনেটরদের অগ্রাধিকার প্রদান করা।

৪। আমাদের কর্মসংস্থান ও জনস্বার্থের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

পরিশেষে, মহোদয়ের নিকট আকুল আবেদন, রংপুর বিভাগের ১৪৮ জন ভ্যাকসিনেটরের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে টিকাদান কার্যক্রম পুনরায় চালু, স্বপদে পুনর্বহাল এবং স্থায়ী/আউটসোর্সিংয়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের পরিবার-পরিজনের ভবিষ্যৎ নিরাপদ করার সুযোগ প্রদান করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST