1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
- দৈনিক লালবার্তা
শিরোনামঃ
লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা-স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মুশফিক ‘শৃঙ্খলা ও নিষ্ঠার কারণে মানুষের আস্থার জায়গা সেনাবাহিনী’-জালাল উদ্দিন আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় হাসপাতালে-স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য; ৯ মাসে ৮২ হাজার গাছ-ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ সময় দেখুন

ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে মন্তব্য করে তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুধু বিয়ের আয়োজন নয়, ভালো পরিবারে তাদের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি তরুণ ছাত্রনেতাদের প্রচলিত চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদের নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে জামায়াতের ভূমিকা নিয়ে জানতে চান। একই সঙ্গে ব্যক্তিগত পরামর্শের অংশ হিসেবে তাদের বিয়ের বিষয়টিও সামনে আনেন তিনি।

আরও পড়ুনঃ  শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

এ প্রসঙ্গে মিনহাজ জানান, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহার বয়সে কিছুটা সিনিয়র। তারা নিয়মিত এসে বিয়ের জন্য অনুরোধ করেন। এ বিষয়ে জামায়াত আমিরের পরামর্শ চান তিনি।

জবাবে উপস্থিত ছাত্রনেতাদের আগাম শুভেচ্ছা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তাদের বিয়ের বয়স হয়েছে। এবার বিয়ে-শাদি করার সময় এসেছে।

এ সময় অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিয়ে কেবল আনন্দ-উপভোগের বিষয় নয়, বরং সভ্যতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্দিষ্ট সময়ে বিয়ে ও পরিবার গঠনের উদ্যোগ না নিলে একটি জাতি পিছিয়ে পড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে জন্মহার কমে যাওয়ায় বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

ছাত্রনেতাদের উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, যাদের বিয়ের সুযোগ রয়েছে, তাদের পাশে থাকবেন তারা। ভবিষ্যতেও সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, তাদের বিয়ের ব্যবস্থা করে দেবেন এবং ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করবেন।

কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ছাত্রনেতাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকলেও তিনি চান না তারা কেবল চাকরির পেছনে ছুটুক। বরং তাদের নেতৃত্বের জায়গায় যেতে হবে, নতুন কিছু উদ্ভাবন করতে হবে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

আরও পড়ুনঃ  ১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেও

তরুণদের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, আজকের বীজ থেকেই আগামী দিনের গাছ এবং পরবর্তী সময়ে ফল আসবে। এভাবেই সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয়ও ব্যক্ত করেন জামায়াত আমির। তার মতে, তরুণদের হাত ধরেই ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এই অগ্রযাত্রার সুফল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST