1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জেড-আর মানিক, নিজস্ব প্রতিবেদকঃ-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২ সময় দেখুন

দেশের প্রাণীসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান— স্বনির্ভর প্রাণীসম্পদ খাতের জন্য, খামারিদের প্রশিক্ষণ, সহজশর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিতসহ প্রয়োজনীয় সকল সহায়তার উদ্যোগ নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে, জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  শেষমেশ বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে সক্ষম হলে স্বনির্ভর অর্থনীতি গড়া কঠিন কোনো বিষয় নয়। এজন্য সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা প্রয়োজন।’

সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গবাদিপশুর রোগপ্রতিরোধ ও চিকিৎসা সেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার। প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

আরও পড়ুনঃ  ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। খামার সম্প্রসারণে খামারিদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাসও দেন সরকারপ্রধান।

তারেক রহমান বলেন, ‘পুষ্টির নিরাপত্তা ও মেধা সমৃদ্ধ জাতি গঠনে সরকার চেষ্টা করছে। মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত।’

আরও পড়ুনঃ  বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

এসময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য ৮ ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST