1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন ১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বুড়িমারী–লালমনিরহাট–বড়বাড়ি সড়ককে চার লেনে উন্নীত করার লক্ষ্যে সেতু মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত

কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দেখুন

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফিরতে চান। তিনি রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান বলে তার মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা।

আরও পড়ুনঃ  ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন তিনি।

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার বৈঠক নিয়ে রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও একটা ভয়ংকর নীলনকশা চলছে। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে যা হচ্ছে তার সবই পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন

বাংলার মাটি অত্যাচার সহ্য করে না, কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের আগুন দিতে বলা হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন। এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।

আরও পড়ুনঃ  বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা

তিনি হুশিয়ার করে আরও বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ যদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তার জবাব দেওয়া হবে। কেউ স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক হাসিনা বলেও মন্তব্য করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST