1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
শেষমেশ বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন ১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

শেষমেশ বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ সময় দেখুন

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপসারণের পর দু’বছরের বেশি সময় অতিক্রান্ত। ২০২৪ সালের আগস্ট থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। গত কয়েক মাস ধরেই দেশে ফেরার কথা জানিয়েছেন মুজিব-কন্যা। এবার দিনক্ষণ জানিয়ে দিলেন। আওয়ামী লীগ নেত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমাপ্তির দিনই হাসিনা দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন।

এর আগে শেখ হাসিনা দেশে ফেরার ইঙ্গিত দিলেও, এবারই প্রথম তিনি সুনির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করলেন। তাঁর এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। বর্তমানে পদ্মা-পারে আওয়ামী লীগ নিষিদ্ধ।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট একটি বাংলাদেশি বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তাঁর বিমানের ব্যবস্থা করা হয়।” তিনি আরও বলেন, “সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁকে নির্বাসিত করা হয়েছে। এই অবস্থায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব।”

আরও পড়ুনঃ  কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

চলতি মাসের শুরুর দিকে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই বাংলাদেশে হিংসা বেড়েছে। গত সপ্তাহে তাঁর দল আওয়ামী লীগের সমর্থকরা তাঁর প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন, যার ধারাবাহিকতায় ১৯ নভেম্বর দেশজুড়ে এক ধরনের অচলাবস্থা (লকডাউন পরিস্থিতি) তৈরি হয়েছিল।

শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে তাঁর প্রত্যাবর্তনের জন্য ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন। এছাড়া তিনি প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার জন্যও আবেদন করেছেন। যেসব নথিপত্রগুলো তিনি দিল্লিত চলে আসার কয়েক মাস পর বাতিল করা হয়েছিল সেগুলোরই আবেদন করা হয়েছে। উল্লেখ্য, হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া তীব্র গণঅভ্যুত্থানের মুখে তিনি দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুনঃ  সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে

হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

বাংলাদেশের একজন মন্ত্রী সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, তাঁকে ফিরিয়ে আনার জন্য কোনও বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে বলেছেন, “শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। তাঁকে কারাগারে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তিকে সম্মান জানিয়ে তাঁকে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে ফেরত পাঠাক। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে। তাঁকে (হাসিনা) তাঁর কৃতকর্মের পরিণাম ভোগ করতেই হবে।”

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

রাষ্ট্রসংঘ জানিয়েছে, যে অস্থিরতার মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, সেই সময়ে প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রীকে অনুপস্থিত থাকা অবস্থায় মৃত্যুদণ্ড দেয়। শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা গণঅভ্যুত্থানের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়। যদিও নির্বাসনে থাকা অবস্থায় তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST